
বেনাপোল স্থলবন্দর দিয়ে ১২৫ টন বিস্ফোরক আমদানি
দিনাজপুরের মধ্যপাড়া খনি প্রকল্পের পাথর উত্তোলন ও খনন কার্যক্রম নির্বিঘ্নে চালানোর জন্য ভারত থেকে বড় পরিমাণ বিস্ফোরক দ্রব্যের চালান আনা হলো। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আটটি ট্রাকযোগে প্রায় ১২৫ মেট্রিক টন বিস্ফোরক বাংলাদেশে প্রবেশ করে। এই বিস্ফোরকটি দেশের একমাত্র খনি কার্যক্রমে ব্যবহারের জন্য আনা হয়েছে, যার রপ্তানিকারক ভারতীয় প্রতিষ্ঠান সুপার সিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড। দাপ্তরিক








