
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী, সমৃদ্ধ এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়তে দেশের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসে এই লক্ষ্য অর্জনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ের প্রধানমন্ত্রীর দপ্তরে জনপ্রশাসন সভা কক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর এসব কথা জানান তাঁর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)। তারেক রহমানের








