ঢাকা | বুধবার | ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জাতীয়

জুলাই ঘোষণাপত্র: গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্র এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সরাসরি রূপকল্প। তিনি বলেন, এটি গণঅভ্যুত্থানের প্রত্যাশার দালিলিক প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে এবং আগামী ৫ আগস্ট বা তার আগেই ঘোষণাপত্রটি প্রকাশ করা হবে। শনিবার (২ আগস্ট) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই পুনর্জাগরণ র‌্যালি’র পর মাহফুজ আলম এসব কথা বলেন। তিনি আরও জানান, নানা রাজনৈতিক দলের মতামত সমন্বয়ের

আওয়ামী লীগের অপকর্ম সহ্য করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা যদি কোনো অপকর্ম করতে চেষ্টা করে, তাহলে তা কোনভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। আজ সকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, পাঁচ আগস্টের আশ-পাশে দেশে কোনো ধরনের নিরাপত্তাজনিত উদ্বেগ নেই। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণরূপে

আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, ৫ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের শঙ্কা নেই। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও সজাগ

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প হচ্ছে জুলাই ঘোষণাপত্র: তথ্য উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প হচ্ছে জুলাই ঘোষণাপত্র বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, এটি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার দালিলিক প্রমাণ। আগামী ৫ আগস্ট বা তার আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে। শনিবার (২ আগস্ট) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই পুনর্জাগরণ র‌্যালি’ পরবর্তী বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই

দেশীয় প্রযুক্তিতে পরিবেশবান্ধব ছত্রাকনাশক উদ্ভাবনের দাবি বাকৃবি গবেষকদের

দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও অনুজীব দিয়ে ফসলের উৎপাদনবর্ধক ও পরিবেশবান্ধব ছত্রাকনাশক উদ্ভাবনের দাবি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। বাকৃবির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিলের নেতৃত্বে গবেষক দলটি ট্রাইকোডার্মা অ্যাসপেরেলাম নামক ছত্রাক ব্যবহার করে নতুন ছত্রাকনাশকটি উদ্ভাবন করেছেন, যার নাম দিয়েছেন পি.জি. ট্রাইকোডার্মা। অধ্যাপক মঞ্জিল ছত্রাকটি আইসোলেট ও বায়োফর্মুলেশন উন্নয়ন করেছেন। গবেষক দলের

চার টেরাবাইট ব্যান্ডউইথ সরবরাহের মাইলফলকে বাংলাদেশ সাবমেরিন

আন্তর্জাতিক ব্যান্ডউইডথ (রিয়েল টাইম ইন্টারনেট ট্রাফিক) পরিবহনে প্রতি সেকেন্ডে ৪ টেরাবাইট গতির মাইলফলক অতিক্রম করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। শনিবার (২ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, জুলাইয়ে দেশে বাণিজ্যিকভাবে চালু হওয়া কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবায় ২০০ জিবি ব্যন্ডউইথ (স্টারলিংক) সরবরাহের পর ১ আগষ্ট নতুন এই মাইলফলক অর্জন

ডেঙ্গু: দেশে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৯

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২০৯ জন রোগী। শনিবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন

শুল্ক হ্রাসে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন

বাংলাদেশি রপ্তানি পণ্যে পাল্টা শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্কের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখেছেন বিশেষজ্ঞরা। তবে তারা বলছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য ইতিবাচক হলেও এখনই একটি কার্যকর, বৈচিত্র্যময়, প্রতিযোগিতামূলক ও সহনশীল বাণিজ্য কৌশল নেওয়া জরুরি। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘ভবিষ্যতের দিকে তাকালে দেখা যায়, প্রতিযোগিতামূলক

সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটে সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। শুক্রবার (১ আগস্ট) বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়ন জেলার গোয়াইনঘাটের সংগ্রাম, প্রতাপপুর, সোনালীচেলা, বাংলাবাজার এবং নোয়াকোট বিওপি’র সদস্যরা অভিযান চালিয়ে এসব ভারতীয় চোরাইপণ্য আটক করে। জব্দ মালামালের মধ্যে রয়েছে— ভারতীয় স্মার্ট ফোন ডিসপ্লে, থ্রি পিস, গরুর মাংস, চিনি, টমেটো, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং অবৈধভাবে পাথর

মুরাদনগরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা

কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসাইন কায়কোবাদের  সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) মুরাদনগর থানায় সংবাদকর্মী মো. শাহে ইমরান এই মামলাটি করেছেন। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।  মামলার বাদী মো. শাহে ইমরান