
উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধদের জন্য রক্তের সংকট নেই: প্রেস উইং
উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধদের জন্য রক্তের (সব ব্লাড গ্রুপ) সংকট নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার (২৩ জুলাই) রাতে এক বার্তায় প্রেস উইং জানায়, স্বেচ্ছা রক্তদানে আগ্রহী অসংখ্য ব্যক্তির রক্তের গ্রুপ, নাম ও ফোন নম্বর তালিকাভুক্ত করা আছে। যেহেতু দগ্ধ রোগীদের ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেওয়া হয়, তাই আগে থেকে সেগুলো সংগ্রহ করে রাখা হচ্ছে না। এতে বলা হয়,








