ঢাকা | বুধবার | ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনে আর থাকছে না দলীয় প্রতীক

স্থানীয় সরকার নির্বাচনে এবার থেকে আর দলীয় প্রতীক থাকবে না। বৃহস্পতিবার অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবিত চারটি সংশোধনী আইন অনুমোদিত হয়েছে, যার মধ্যে এই গুরুত্বপূর্ণ পরিবর্তনটি অন্তর্ভুক্ত রয়েছে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০১৫ সালে ফ্যাসিবাদী সরকারের সময় স্থানীয়

বন্দিদের সংশোধনে কারাগারে ধর্মীয় শিক্ষা চালু: ধর্ম উপদেষ্টা

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জীবনমান উন্নয়ন ও নৈতিক সংশোধনের লক্ষ্যে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ধর্মীয় শিক্ষা প্রদান কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। ধর্ম উপদেষ্টা বলেন, কারাগারে যারা অপরাধী হিসেবে থাকেন, তাদের নৈতিক শিক্ষা দিয়ে

ঢাকা সর্বদা দিল্লির সঙ্গে সুসম্পর্কের কামনা করে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে ভারতের মেডিকেল টিমের আগমনকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, অন্তর্বর্তী সরকার সব সময় পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সঙ্গে শক্ত ও সমন্বিত সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। সচিবালয়ে বৃহস্পতিবার (২৪ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা প্রথমদিন থেকেই বলেছি, আমরা ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ওপর ভিত্তি করে ভালো সম্পর্ক চায়। এই

নতুন অধ্যাদেশে তফসিলের আগেই বছরের যে কোনো সময়ে ভোটার তালিকা হালনাগাদের সুযোগ

সরকার নতুন ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ জারি করেছে, যার মাধ্যমে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগে বছরের যেকোনো সময়ে ভোটার তালিকা প্রকাশ ও সংশোধন করতে পারবে। এই পরিবর্তন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে। অধ্যাদেশটি ভোটার তালিকা আইন, ২০০৯-এর কিছু ধারাকে সংশোধন করেছে। এতে বলা হয়েছে, যেহেতু বর্তমানে সংসদ ভাঙা

কুয়েটের নতুন উপাচার্য ড. মাকসুদ হেলালী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০ (১) ধারা অনুযায়ী এই নিয়োগ

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে ছুরিকাঘাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট  মহানগরের আহ্বায়ক কমিটির সংগঠক তৌফিক ওমর তানভীরকে (২১) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকার বিদ্যানিকেতন স্কুলের পাশে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ওই যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে। আরও পড়ুন: সিলেটে বৈষম্যবিরোধী

শাহজালালে যাত্রীর স্বজনদের প্রবেশ সীমিত করল কর্তৃপক্ষ

ঢাকা, ২৫ জুলাই (ইউএনবি)— রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের স্বজনদের প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করেছে কর্তৃপক্ষ। যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ ২ জন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। রবিবার (২৮ জুলাই) থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, যানজট ও নিরাপত্তা নিশ্চিতকল্পে বৃহস্পতিবার রাতে এই

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: শিক্ষার্থী মাকিনের মৃত্যু, নিহত বেড়ে ৩৩

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মাকিন (১৭) নামের ওই শিশুটি ৭০ শতাংশ দগ্ধ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল। শুক্রবার (২৫ জুলাই) ‍দুপুর ১টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। এ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১৫ জন মারা গেল। এর

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশি নিহত

ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দুইজনে দাঁড়িয়েছে। এছাড়া আরও একজন আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে পরশুরাম উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকায় এসব হতাহতের ঘটনা ঘটে। নিহত মো. লিটন (৩২), পরশুরাম উপজেলার বাঁশপদুয়া গ্রামের গাছি মিয়ার ছেলে। লিটনকে ভারতের অংশে আহত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে বেলুনিয়ে হাসপাতাল নিয়ে

বন্দিদের সংশোধনে কারাগারে ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে: ধর্ম উপদেষ্টা

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জীবনমান পরিবর্তন ও নৈতিক সংশোধনের জন্য ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ৩টা থেকে পাঁচটা পর্যন্ত কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, কারাগারে যেসব অপরাধী হিসেবে চিহ্নিত আছে, তারা যেন নৈতিক শিক্ষা নিয়ে চরিত্র