
‘এ-চালান’ সেবা শুরু: শুল্ক ও কর এখন অনলাইনে রিয়েলে-টাইমে পরিশোধের সুবিধা
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অর্থ বিভাগের যৌথ উদ্যোগে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘এ-চালান’ চালু করা হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমদানি-রপ্তানি সংক্রান্ত শুল্ক ও কর অনলাইনে রিয়েল-টাইম, অর্থাৎ তাৎক্ষণিকভাবে সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। শুক্রবার (৪ জুলাই) এনবিআর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, অর্থ বিভাগ ও এনবিআরের সম্মিলিত প্রচেষ্টায় নতুন অর্থবছরের








