ঢাকা | শনিবার | ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জাতীয়

অর্থবছর শেষে খাদ্য মজুদ বেড়েছে: প্রেস উইং

চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গমের মজুদ রয়েছে ১৭.৬৪ লাখ মেট্রিক টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় তিন লাখ টন বেশি। বৃহস্পতিবার (৩ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এমন তথ্য দেওয়া হয়েছে। সরকারি মজুদ, সংগ্রহ ও বিতরণ পরিস্থিতি সম্পর্কে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ১ জুলাই দেশে চাল ও গমের মোট মজুদ ছিল ১৪.৭৩

ইতালীয় নাগরিক তাবেলা হত্যা মামলা: ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪

১০ বছর আগে রাজধানীর গুলশানে ইতালীয় নাগরিক ও নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিও-বিডির কর্মকর্তা তাবেলা সিজার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং চারজনকে খালাস দিয়েছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন-তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন

যৌথ চেষ্টায় ডেঙ্গু মহামারিকে জয় করবে বাংলাদেশ: চীন

সরকার, সমাজিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ চেষ্টায় বাংলাদেশে ডেঙ্গু মহামারি থেকে উত্তরণ সম্ভব বলে মনে করছে চীন। ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন বলেন, ‘আমরা আন্তরিকভাবে আশা করি, প্রতিটি ডেঙ্গু রোগী সর্বোত্তম চিকিৎসা পাবে এবং দ্রুত সেরে উঠবে।’ বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এ সময় চীন বাংলাদেশের জন্য ডেঙ্গু

জুলাই মাসের কর্মসূচি থেকে ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ বাদ দেওয়া হয়েছে: উপদেষ্টা ফারুকী

সরকার আসন্ন জুলাই মাস উপলক্ষে নেওয়া কর্মসূচির অংশ হিসেবে পূর্বে ঘোষিত প্রতীকী ‘এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল করেছে বলে জানিয়েছেন সংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার (৩ জুলাই) নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ফারুকী এই সিদ্ধান্তের কথা প্রকাশ করেন। বলেন, এই নির্দিষ্ট উদ্যোগটি নিয়ে শুরু থেকেই অভ্যন্তরীণ বিতর্ক ছিল। তিনি লিখেছেন, ‘জুলাই স্মরণে অনুষ্ঠানের একটা কর্মসূচি নিয়ে

জুনে সড়ক দুর্ঘটনায় ঝড়েছে ৬৯৬ প্রাণ

গেল জুন মাসে সড়ক দুর্ঘটনায় অন্তত ৬৯৬ জনের প্রাণহানি হয়েছে। আর এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১ হাজার ৮৬৭ জন। বুধবার (২ জুলাই) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, জুন মাস জুড়ে দেশে ৬৮৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত ব্যক্তিদের মধ্যে ১০৯টি শিশু ও ১০৪ জন নারী রয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৩ ঘণ্টা সমুদ্রে ভাসার পরে ৭ জেলে উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন উত্তাল বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ৭ জেলেসহ ট্রলারডুবির ঘটনা ঘটে। ৩ ঘণ্টা সাগরে ভাসার পর স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসা শেষে পরিবারের কাছে পাঠিয়েছে নৌ পুলিশ। বুধবার(২ জুলাই) বিকাল ৩টায় কুয়াকাটা জিরো পয়েন্ট সংলগ্ন বঙ্গোপসাগরের ৬-৭ কিলোমিটার গভীরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত জেলেরা হলেন- মো. হাসান ঘরামি (৩৬), মো. তানিম (২০), মামুন (৩২), ইসমাইল (৩৩),

চলতি বছরই পার্বত্য চট্টগ্রামের একশ’ স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

সব সংকট অতিদ্রুত নিরসন করে চলতি বছরের মধ্যেই পার্বত্য চট্টগ্রামের অন্তত ১০০ স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠকে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, প্রধান উপদেষ্টার

জনগণকে ভোটাধিকার বঞ্চিত রাখার চক্রান্ত রুখে দেওয়া হবে: মুরাদ

বুধবার (২ জুলাই) ধামরাই উপজেলার যাদবপুর ও গাংগুটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পৃথক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উভয় মতবিনিময় সভা স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের লন্ডনে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেই বৈঠকে নিরপেক্ষ নির্বাচনের রূপরেখা নির্ধারণ করা হয়েছে। এই বৈঠকের পর কিছু

রাষ্ট্রবিরোধী কোনো চুক্তি সই হবে না: নৌপরিবহন উপদেষ্টা

কোনো দেশের সঙ্গে রাষ্ট্রবিরোধী কোনো চুক্তি সই করা হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বুধবার (২ জুলাই) বিকালে সচিবালয়ে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এসব কথা বলেন। নৌপরিবহন উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত কোনো বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দর পরিচালনার জন্য কোনো চুক্তি হয়নি। বর্তমান সরকার কখনও দেশের স্বার্থবিরোধী কোনো

জুলাইয়ের মাঝামাঝিতে একটি ‘সনদের’ জায়গায় পৌঁছানোর আশা আলী রীয়াজের

জুলাইয়ের মাঝামাঝি কিংবা তৃতীয় সপ্তাহের দিকে জুলাই সনদে পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘চেষ্টা করলে জুলাই মাসের মাঝামাঝিতে আমরা একটি সনদের জায়গায় যেতে পারব।’ বুধবার (২ জুলাই) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনার শুরুতে তিনি এ মন্তব্য করেন। আলী রীয়াজ বলেন, ‘এক বছর আগে,