ঢাকা | শনিবার | ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জাতীয়

মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মুন্সীগঞ্জে পৃথক তিন সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক বাইকচালক নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার (২৭ ‍জুন) এসব দুর্ঘটনা ঘটে। সিরাজদিখান কুচিয়ামোড়ায় ঢাকামুখী লেনে পিকাপের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এতে ৩ আরোহী আহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কুচিয়ামোড়া ফ্লাইওভারের ওপরে এ দুর্ঘটনা ঘটে।

মুসলিম ভূখণ্ডে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে রংপুরে খেলাফত মজলিসের বিক্ষোভ

মুসলিম ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে এবং সারা বিশ্বে মুসলিমদের নিরাপত্তার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের রংপুর মহানগর ও জেলা শাখা।    শুক্রবার (২৭ জুন) বিকাল ৫টার দিকে রংপুর সদর হাসপাতাল চত্বর থেকে মিছিলটি বের হয়ে রংপুর সিটি করপোরেশন হয়ে পুলিশ লাইনের সামনের রাস্তা দিয়ে সদর উপজেলা হাসপাতালের সামনে এসে

বাংলাদেশে সব ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তার আশ্বাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের

রাজধানীর খিলক্ষেতে দুর্গা মন্দির ভাঙচুর নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে সরকার জানিয়েছে, বাংলাদেশে সব ধর্মীয় উপাসনালয় ও সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের উদার সাংস্কৃতিক ঐতিহ্যে প্রত্যেক নাগরিক— যার যেই ধর্ম বা বিশ্বাসই থাকুক না কেন— স্বাধীনভাবে বাস করে এবং উন্নতি করতে

রথযাত্রায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ অসাম্প্রদায়িক ঐতিহ্যের প্রতিফলন: স্বরাষ্ট্র উপদেষ্টা

রথযাত্রা উৎসবে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে৷ বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার (২৭ জুন) ধামরাইয়ে ঐতিহ্যবাহী রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, ‘রথযাত্রা কেন্দ্রিক মেলা সব বয়সী মানুষকে একত্রিত করে, এখানে মানুষ পরস্পর আনন্দ ভাগাভাগি করে। এ ধরনের উৎসবের

সরকারের কঠোরতায় ‘মব সন্ত্রাস’ কমে এসেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেওয়ায় দেশে তা কমে এসেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল ( অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী । শুক্রবার (২৭ জুন) বিকালে উপমহাদেশের সবচেয়ে পুরনো চারশত বছরের ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথ উৎসব উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সরকার মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। আস্তে আস্তে আর মব সন্ত্রাস

কনার বিবাহবিচ্ছেদের পর ন্যান্সির বিতর্কিত ‘শিয়াল রাণী’ মন্তব্যে সমালোচনার ঝড়

জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা যখন সম্প্রতি নিজের বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন, তখনই তার সহশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির এক বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টে উত্তেজনার সৃষ্টি হয়। গত বুধবার রাত সাড়ে ১১টায় কনা তার ফেসবুক পেজে একটি পোস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে লিখেছিলেন, “জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছায় ঘটে।” ঠিক এক ঘণ্টা পর, রাত ১২টার দিকে, ন্যান্সি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, “জন্ম,

জাতিসংঘের up: ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ কঠোরভাবে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর (ওএইচসিএইচআর) জানিয়েছে যে, ইসরায়েল অধিকৃত জেরুজালেম ও পশ্চিম তীরের ঐতিহ্যবাহী ফিলিস্তিনি জনপদগুলো থেকে জোরপূর্বক ফিলিস্তিনিদের বহিষ্কার করা হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে গৃহীত হয়েছে। ওএইচসিএইচআরের তথ্যমতে, মাসাফের ইয়াত্তা অঞ্চলে প্রায় ১২০০ ফিলিস্তিনি নাগরিককে জোরপূর্বক স্থানান্তর করা হতে পারে। জাতিসংঘের ওই দপ্তর এক বিবৃতিতে জানায় যে, দক্ষিণ হেবরনের মাসাফের ইয়াত্তা এলাকায়

নির্বাচনের তফসিল ঘোষণার পর আসন নিয়ে জোটের সঙ্গে আলোচনা করবে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরেই বিএনপি তার রাজনৈতিক জোটের শরীক দলের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা শুরু করবে বলে জানিয়েছেন দলের সিনিয়র নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, আসন বণ্টন নিয়ে আলোচনা এখনই কোনও পর্যায়ে পৌঁছেনি, এই প্রক্রিয়া শুরু হবে নির্বাচনের তফসিল ঘোষণা ও সম্পর্কিত কার্যক্রম শুরু হওয়ার পর। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির যোগাযোগ

ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের ৬২ কোটি টাকার সম্পত্তি ক্রোক

গ্রাহকের প্রায় ১১৬ কোটি টাকা আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং-এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ৬২ কোটি টাকার সম্পত্তি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রোক করেছে। ক্রোককৃত সম্পদের মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস. এম. ডি. জসীম উদ্দিন চিশতীর নামে রাজধানীর বনানী মডেল টাউনের ৩ ও ২/এ নম্বর রোডে অবস্থিত ১৪ নম্বর

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় অব্যাহত অনিয়ম

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগীরা দীর্ঘদিন ধরে নানা রকম সমস্যায় জর্জরিত হচ্ছেন। সরকারি ওষুধের অভাব, পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রাইভেট ক্লিনিকে পাঠানো, কমিশন বাণিজ্যের ছড়াছড়ি, হুইলচেয়ার সেবায় অশোভন আচরণ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রোগীর হাতে তুলে দেওয়ার ঘটনা নিয়মিতভাবে ঘটছে। এসব কারণে রোগীরা সঠিক ও মনোমতো চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। সোমবার হাসপাতালের স্বাস্থ্যসেবায় এই সমস্যা সমূহ চিহ্নিত করতে সেনাবাহিনীর একটি