
চলমান আন্দোলনের কারণে রাজস্ব আদায়ে কিছু বিলম্ব হচ্ছে: এনবিআর চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, কর্মকর্তাদের এবং কর্মচারীদের চলমান আন্দোলনের কারণে দেশের রাজস্ব আদায়ে কিছুটা বাধা আসছে। তিনি দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে সকলের প্রতি আহ্বান জানান। গত বৃহস্পতিবার ঢাকার পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত ‘‘প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও ভ্যাট’’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘‘আমরা যে কোনো সংস্কার,








