
গুমের শিকারদের চার ধরনের সম্ভাব্য পরিণতি: গুম তদন্ত কমিশনের রিপোর্ট
গুম সংক্রান্ত তদন্ত কমিটির সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই গুমের ঘটনা সংঘটিত হয়। গুমের শিকার ব্যক্তিদের চার ধরনের সম্ভাব্য পরিণতি দেখা গেছে। গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, গুমের শিকার ব্যক্তিদের ক্ষেত্রে মূলত চার ধরনের পরিণতি ঘটেছে। প্রথমত, অনেককেই হত্যা করা হয়েছে। দ্বিতীয়ত, বিচার অনুষ্ঠিত হওয়ার আগেই মিডিয়ায় উপস্থাপন








