
প্রধানমন্ত্রীর আহ্বান: টেকসই ও উদ্ভাবনী উৎপাদন পদ্ধতি গ্রহণ জরুরি
আজকের প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের জরুরি আবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমানে ভোক্তারা আরও সচেতন এবং তারা শুধু পণ্যের গুণমানই নয়, বিক্রির নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং পরিবেশের ওপর এর প্রভাবকেও গুরুত্ব দিচ্ছেন। ফলে, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের প্রয়োজন উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি। সোমবার (৮ জুন) রাষ্ট্রীয়ভাবে








