হঠাৎ কেন মার্টিন লুথার কিং হত্যা সংক্রান্ত গোপন নথি প্রকাশ করলেন ট্রাম্প?
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্প্রতি মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাসংক্রান্ত দীর্ঘদিন গোপন রাখা কয়েক লাখ পৃষ্ঠার নথি প্রকাশ করেছে। এই নথিতে রয়েছে এফবিআই’র নজরদারি কার্যক্রমের বিস্তারিত বর্ণনা, যা পূর্বে কখনো প্রকাশ পায়নি। এতে আছে সিআইএর গোপন রেকর্ডও। ১৯৭৭ সাল থেকে আদালতের নির্দেশে এই নথিগুলো সাধারণ জনসাধারণের কাছে অপ্রকাশিত ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, নথি প্রকাশের ফলে মার্টিন লুথার কিং