
‘মব জাস্টিস’ গ্রহণযোগ্য নয়: রুহুল কবির রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অপরাধী যত বড়ই হোন না কেন, ‘মব জাস্টিস’ বা জনতার উচ্ছৃঙ্খল বিচার কখনোই সমর্থনযোগ্য নয়। তিনি বলেন, ‘‘গত তিনটি নির্বাচন ছিল একেবারেই শেখ হাসিনার ব্যক্তিগত নাটক। এসব নির্বাচনের সময়কার সকল নির্বাচন কমিশনাররা ফ্যাসিবাদের অংশীদার ছিলেন। তবুও তারা যত বড় অপরাধী হোক, তাদের বিচার আইনের মাধ্যমে করতে হবে, জনতার








