
বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের সমন্বয় বৈঠক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও যুগপৎ আন্দোলনের অংশীদার গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু। এছাড়াও গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সদস্য এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান








