
উপদেষ্টা থাকাকালীন ইসি লক করেছিল নাহিদ ইসলামের এনআইডি, তদন্তে বেরিয়ে মিথ্যা প্রমাণিত
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার দায়িত্ব পালনকালে ছাত্র-জনতার অভ্যুত্থানকে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা মো. নাহিদ ইসলামের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জাতীয় নির্বাচন কমিশন (ইসি) লক করেছিল। এনআইডি তথ্য ফাঁসের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়। পরে তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাত্র পাঁচ দিনের মধ্যে নাহিদের এনআইডি আনলক করা হয়। জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ জানায়, ‘ভণ্ডবাবা’ নামে একটি গ্রুপের অ্যাডমিন হিসেবে মো. নাহিদ ইসলাম নামের








