ঢাকা | সোমবার | ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

গর্ভের সন্তানের লিঙ্গপরিচয় প্রকাশের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা জারি

মায়ের গর্ভে থাকা শিশুর লিঙ্গপরিচয় প্রকাশ করাকে সংবিধানে পরিপন্থি এবং নারীর প্রতি চরম বৈষম্যমূলক উল্লেখ করে হাইকোর্ট এক ঐতিহাসিক রায় দিয়েছেন। সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন। বিচারিক পর্যবেক্ষণে বলা হয়, শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ কেবল অনৈতিক কাজই নয়, বরং এটি নারীত্বের মূল্যহানি করে এবং কন্যাশিশু হত্যার মতো ভয়ংকর সমাজ বিরোধী প্রবণতাকে উসকে দেয়। এই ধরনের কর্মকাণ্ড সামাজিক ভারসাম্য বিনষ্ট করে এবং নারীর অধিকার, মর্যাদা ও জীবনের মূলনীতির বিরুদ্ধে যায়। আদালত আরও উল্লেখ করে, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের বিরুদ্ধ এ পরিস্থিতি।