ঢাকা | মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

জীবন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে উৎসবমুখর বৃক্ষরোপণ কর্মসূচি

স্বেচ্ছাসেবী সংগঠন জীবন ইয়ুথ ফাউন্ডেশনের এক অনন্য উদ্যোগে একটি মহত্‌ বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (১লা আগস্ট) রাঙামাটি জেলার আসামবস্তি থেকে রাঙ্গাপানি সংযোগ সড়কের দুই পাশে, বিশেষ করে কাপ্তাই হ্রদের তীরে জড়িয়ে থাকা পার ঘেঁষে এই কর্মসূচির বাস্তবায়ন করা হয়।

বার্ষিক বৃক্ষরোপণ-২০২৫ উপলক্ষ্যে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ ইমন ও দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনির গাজীর নেতৃত্বে দুইটি বিশাল গ্রুপে ভাগ হয়ে স্বেচ্ছাসেবীরা সড়ক এবং আশেপাশের মাদ্রাসা ও এতিমখানায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

রোপণকৃত গাছের মধ্যে রয়েছে বনজ, ফলদ, ঔষধি গাছসহ সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ কদম, কৃষ্ণচূড়া, হরতকি, বকুল, কাঠবাদাম, সোনালু, মহুয়া ও নাগেশ্বরের মতো চারা। এই গাছগুলো পরিবেশ উন্নয়ন ও পাহাড়ে প্রাণবৈচিত্র্য ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন এবং স্বেচ্ছাশ্রমে পরিচালিত হয় এই প্রকল্প, যা বৃক্ষ নিধনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পাহাড়ের পরিবেশ সংরক্ষণের লক্ষ্য নিয়ে কাজ করছে। জীবন ইয়ুথ ফাউন্ডেশনের সদস্যরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, তারা ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।