ঢাকা | সোমবার | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৮ হিজরি

জুলাই শহীদ রুদ্রর নামে শাবিপ্রবির লেকের নামকরণ

জুলাই গণঅভ্যুত্থানে নিহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের

(শাবিপ্রবি) শিক্ষার্থী শহীদ রুদ্র সেনের নামে বিশ্ববিদ্যালয়ের লেকের নামকরণ করা

হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির

মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে, লেকটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম.

সরওয়ারউদ্দিন চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.

মুসলেহ উদ্দিন আহমেদ, এস্টেট কর্মকর্তা অধ্যাপক ড. মো. আবুল হাসনাত, বিভিন্ন

বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

রুদ্র সেন ছিলেন শাবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের

২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তিনি ২০২৪ সালের ১৮ জুলাই ছাত্র জনতার জুলাই

গণঅভ্যুত্থানে পুলিশের ধাওয়ায় খাদে পড়ে শহীদ হয়েছিলেন।