ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

সারাদেশ

ফেনীতে বন্যা পরবর্তী উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করলেন বিমান বাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী ফেনী এলাকায় ২০২৪ সালের ভয়াবহ বন্যা পরবর্তী বিভিন্ন উন্নয়নমূলক, সংস্কার ও পূর্ণগঠন কর্মসূচি উদ্বোধন করেছে। সোমবার (২৩ জুন) সকাল ১১টায় ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুরে অবস্থিত হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির দায়িত্বে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। বিমান বাহিনী প্রধান এ

ডেঙ্গু আক্রান্তের ঊর্ধ্বগতিতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯২

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দুইজন ডেঙ্গু আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার (২২ জুন) সকাল থেকে সোমবার পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সময়ে নতুন করে ৩৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই তথ্য আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে।

নওগাঁয় হঠাৎ বেড়েছে চালের দাম, স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রায় প্রভাব

দেশের অন্যতম প্রধান খাদ্যশস্য উৎপাদনকারী জেলা নওগাঁ, যাকে কৃষির জেলা হিসেবে পরিচিত, এখানকার বোরোর ধানের ফসল সম্প্রতি ভালো হয়েছে ও নষ্টও হয়নি। তথাপি, এমন অবস্থায়ও নওগাঁয় চালের দাম গত সপ্তাহে হঠাৎ বেড়ে যাওয়ায় অস্থিরতা তৈরি হয়েছে। বিভিন্ন প্রকারের চালের পাইকারি বাজারে গত এক সপ্তাহের মধ্যে প্রতি কেজি চালের দাম ২ থেকে ৪ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পড়ে খুচরা

দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের প্রাণহানি

কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে হাসেম আলী (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রোববার (২২ জুন) সকাল ৯টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গোড়ের পাড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত হাসেম আলী দৌলতপুর সদর ইউনিয়নের গোবরগাড়া গ্রামের মৃত আছান শেখের ছেলে। স্থানীয় সূত্র জানায়, একটি নির্মাণাধীন ভবনে ইট ভেজার কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মোটরের সঙ্গে কাজ করার সময় অসাবধানতাবশত

নাশকতার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেল গ্রেপ্তার

নেত্রকোণায় বিএনপির জেলা কার্যালয় ভাঙচুর ও নাশকতার মামলায় সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে নেত্রকোণা জেলা শহরের উত্তর সাতপাই এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। নেত্রকোণা সদর মডেল থানার সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেল দীর্ঘদিন ধরে ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন দায়িত্বে ছিলেন। তবে বর্তমানে

উপদেষ্টা পরিষদে নতুন অর্থবছরের বাজেট অনুমোদন

নতুন অর্থবছরের জন্য সাত লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রবিবার, ২২ জুন তেজগাঁওয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। বাজেট অনুমোদনের পর আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, বাজেটের পরিমাণে কোনো পরিবর্তন আনা হয়নি এবং তারা কোনো নতুন মেগাপ্রকল্প গ্রহণ করছেন না। এছাড়াও, পুরনো কিছু প্রকল্প

আকরামকে ছাপিয়ে বুমরাহর নতুন রেকর্ড

ঢাকা, ২২ জুন ২০২৫ (বাসস): এশীয় বোলারদের মধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বোচ্চ উইকেট শিকার করার রেকর্ড গড়েছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরামকে তিনি এই কীর্তিতে ছাড়িয়ে গেলেন। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় দিনে বুমরাহ ৩ উইকেট নিয়েছেন যা তাকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মাটিতে মোট ৩২ ম্যাচে ১৪৮ উইকেট শিকার

টয়লেটের ছাদে গাঁজা চাষ, যুবক ফয়সাল মিয়া বিজয় গ্রেফতার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাইজাল বরুন্ডি এলাকায় ফয়সাল মিয়া বিজয় (৩২) নামে এক যুবককে টয়লেটের ছাদে গাঁজা চাষ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সাটুরিয়া উপজেলার ওই এলাকার তার বসতঘরের পাশে নির্মিত পাকা টয়লেটের ছাদে গাঁজা গাছ চাষের তথ্য পেয়ে অভিযানে যায়। অভিযানে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং ফয়সাল মিয়া বিজয়কে

নওগাঁয় প্রশ্নপত্রের ট্রাংক খোলা পাওয়ায় ওসিসহ পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার

নওগাঁর ধামইরহাট থানায় রক্ষিত আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের ট্রাংক খোলা অবস্থায় পাওয়ার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ আরও চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। রোববার দুপুরে নওগাঁর পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে ধামইরহাট থানার ওসি আব্দুল মালেক, পুলিশ সদস্য মো. রেজুয়ানুর রহমান, আতিকুর রহমান এবং মেহেদী

ভৈরবে শুরু হলো তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

আজ সোমবার বেলা ১২টায় ভৈরব উপজেলা পরিষদ চত্বরে জমকালো আয়োজনে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজহার উল আলম, মৎস্য কর্মকর্তা জয় বণিক, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বাসহ আরও অনেকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভৈরব