ঢাকা | শুক্রবার | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

জাতীয়

সিংড়ায় কবুতর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

নাটোরের সিংড়ায় কবুতর চুরির অভিযোগে আকরাম হোসেন (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ আগস্ট এই ঘটনা ঘটে। নিহত আকরাম সিংড়া পৌরসভার মান্তাপাড়া মহল্লার মৃত ইউনুস আলীর ছেলে। পুলিশ জানায়,প্রায় এক সপ্তাহ আগে উপজেলার পাটকোল এলাকার কৃষি উদ্যোক্ত মিঠুর খামারের একটি কবুতর চুরি হয়। এজন্য মান্তাপাড়া বেদে পল্লীর আকরাম হোসেনকে দায়ী করে গ্রামে বিচার দেয়। কিন্তু আকরাম

সিলেটে ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর

সিলেট নগরীতে এক ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে ডালিম আহমদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নগরীর কোতোয়ালী মডেল থানার মাত্র কয়েক শ’ গজ দূরে এই ঘটনা ঘটেছে। নিহত যুবকও চিহ্নিত ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নগরীর কিনব্রিজ এলাকার আলী আমজদের ঘড়িঘরের পাশে এ ঘটনা ঘটে। নিহত ডালিম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী

নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ‘বে অব বেঙ্গল কনভারসেশন’

আন্তর্জাতিক ভূরাজনৈতিক বিষয়াবলি নিয়ে বার্ষিক সম্মেলনের চতুর্থ আসর ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’ আগামী ২২ থেকে ২৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজ (সিজিএস)। শুক্রবার (৮ আগস্ট) এ ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান সিজিএস। তারা জানিয়েছে, এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘বিরোধ, বিভাজন ও পুনর্সমীকরণ’। বর্তমান বিশ্বের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং বঙ্গপোসাগরীয় অঞ্চল ও

গভীর রাতে নওগাঁ সীমান্তে ১৪ জনকে পুশইন

নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ ১৪ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ধামইরহাট উপজেলার কালুপাড়া সীমান্তের ২৭১/১ এস পিলার কাছে তাদের ঠেলে দেওয়া হয়। পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন আজ (শুক্রবার) বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ১৪ বিজিবির কালুপাড়া

ডেঙ্গুতে দেশে আক্রান্ত আরও ১৯০

এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯০ জন রোগী। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব আক্রান্ত হয়েছে বলে আজ (বৃহস্পতিবার) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পড়ুন: ডেঙ্গু: দেশে আরও ‍দুইজনের মৃত্যু নতুন

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দিতে চায় কুনমিং চক্ষু হাসপাতাল

কুনমিং চক্ষু হাসপাতাল চীনের ইউনান প্রদেশের একটি বেসরকারি চক্ষু হাসপাতাল। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে আহতদের সাশ্রয়ী মূল্যে চিকিৎসা দিতে আগ্রহ প্রকাশ করেছে হাসপাতালটি। কুনমিং চক্ষু হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং মিন বলেন, ‘আপনাদের দেশে জুলাই অভ্যুত্থানে আহতদের চোখের চিকিৎসা নিয়ে আপনার উদ্বেগ থাকতে পারে। আমাদের হাসপাতাল সাশ্রয়ী খরচে তাদের জন্য মানসম্পন্ন চোখের চিকিৎসা দেওয়া যেতে পারে।’ শুক্রবার (৮ আগস্ট) হাসপাতাল পরিদর্শনকারী

৪ সংস্কার কমিশনের ১৬ সুপারিশ বাস্তবায়ন করেছে অন্তর্বর্তী সরকার

অন্তর্বর্তী সরকার ৪টি সংস্কার কমিশনের করা ১৬টি সুপারিশ বাস্তবায়ন করেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। কমিশনগুলো হলো—  নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন। বার্তায় বলা হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে দুটি বাস্তবায়ন

খুমেক হাসপাতালের প্রিজন সেল থেকে পালাল আসামি

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে মাদক মামলার ইউসুফ (২৩) নামে এক আসামি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তিনি নগরীর খালিশপুর থানার আলমনগর মোড়ের শাহজাহান হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, বুধবার দুপুরে আলমনগর মোড় থেকে ২০ পিস ইয়াবাসহ ইউসুফকে গ্রেপ্তার করে খালিশপুর থানা পুলিশ। এ ঘটনায় রাতেই খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে

অব্যবস্থাপনার প্রতিবাদে সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন

দীর্ঘদিনের হোস্টেল সংকট ও নানামুখী অব্যবস্থাপনার প্রতিবাদে ক্লাস বর্জন করেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা । বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে একযোগে ক্লাস বর্জন করেন এমবিবিএস ও বিডিএস কোর্সের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ— শহীদ শামসুদ্দিন ছাত্রাবাসসহ অন্যান্য হোস্টেলগুলোতে বিশুদ্ধ পানির তীব্র সংকট, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ, জরাজীর্ণ ভবন এবং কক্ষগুলোর অব্যবস্থাপনা শিক্ষাজীবনকে দুর্বিষহ করে তুলেছে। তারা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

গাজীপুরে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনের একটি দোকানে প্রকাশ্যে এলোপাথাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়। নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবারের সঙ্গে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন।