ঢাকা | শুক্রবার | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

জাতীয়

ঐক‍্যকে শাণিত করে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে: রাষ্ট্রদূত মুশফিক

যারা গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র করছিল, তারা এখনও থেমে নেই জানিয়ে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারলেই তাদের পথ সুগম হবে। তাই এখনই সময় ঐক্য ধরে রাখার, মতের ভিন্নতাকে বিদ্বেষে রূপান্তর না করার। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মেক্সিকো সিটিতে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণতন্ত্রের অভিযাত্রা’ শীর্ষক এক আলোচনা সভায়

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শুক্রবার (১ আগস্ট) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি একটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাংলাদেশ সেনাবাহিনী। এরপর গত ১৭

মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগে প্রতারণার বিষয়ে হাইকমিশনের সতর্কবার্তা

মালয়েশিয়ার সাবাহ প্রদেশে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর ক্ষেত্রে একটি সংঘবদ্ধ চক্রের ব্যাপক প্রতারণার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে দেশটিতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের এসব অসাধু চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার (১ আগস্ট) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনে থেকে এ বিষয়ে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর কথা বলে

রংপুরের পীরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

‎রংপুরের পীরগঞ্জে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী আছমা বেগমকে। শুক্রবার (১ আগস্ট) বিকালে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে বাড়ির বসতঘরের ভেতরে এই হত্যাকাণ্ড ঘটে। তার ফোনে কোনো সাড়া না পেয়ে স্বামী মালয়েশিয়া থেকে পাশের বাড়ির একজনকে ফোন করে খোঁজ নিতে বলেন। ‎রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে

২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত ১৩৮

প্রতিদিনই এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৮ জন রোগী। শুক্রবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরাবরের মতো বরিশাল বিভাগে আক্রান্তের

আ. লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে মেজর সাদিক সেনা হেফাজতে: সদর দপ্তর

আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সেনাবাহিনী মেজর সাদিককে হেফাজতে নিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা সেনানিবাসে অফিসার্স মেস ‘এ’-তে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনী সদর দপ্তরের মিলিটারি অপারেশনস ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা এ তথ্য জানান। তিনি বলেন, সম্প্রতি সামাজিকমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে এই অভিযোগের বিষয়টি আমাদের নজরে এসেছে। যদিও বিষয়টি তদন্তাধীন আছে, তারপরও আমি বলবো, এরকম

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের পরবর্তী শুনানি ১৩ আগস্ট

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের করা আপিলের ওপর বৃহস্পতিবার (৩১ জুলাই) দ্বিতীয় দিনের মতো শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ আগস্ট দিন ঠিক করা হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ পরবর্তী শুনানির এই দিন ঠিক করেন। আদালতে এই মামলায় রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি

শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রে সুইচিং স্টেশনে আগুন, অন্ধকারে হবিগঞ্জ জেলা

শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৩৩/১১ সুইচিং ষ্টেশনের বিদ্যুৎ ট্রান্সফরমারে(সিটি) ও ব্রেকারে আগুন লেগে যাওয়ায় সারা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারী মিজান জানান, রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ সিটি ও ব্রেকারে আগুন লেগে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থেকে দমকল বাহিনীর লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে হবিগঞ্জ বিদ্যুত সরবরাহ

হিন্দুপল্লিতে হামলার ঘটনায় গ্রেপ্তার পাঁচজন দুই দিনের রিমান্ডে

‎রংপুরের গঙ্গাচড়ার আলদাতপুর ছয়আনি বালাপাড়া হিন্দুপল্লিতে হামলার ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ‎ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে মামলার শুনানিতে গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা আল এমরান আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ‎ ‎এর আগে গতকাল বুধবার বিকালে গ্রেপ্তার

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে নিহত ১

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে উঠার সিঁড়ি) চাকা বিস্ফোরিত হয়ে রোমান আহমদ (২৮) নামে এক টেকনিশিয়ান নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। রোমান আহমদ টেকনিশিয়ান হিসেবে সানরাইজ কোম্পানির তত্বাবধানে আউট সোর্সিংয়ে ওসমানী বিমানবন্দরে কাজ করতেন বলে জানা গেছে। আহতদের দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রোমানের