ঢাকা | শনিবার | ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

জাতীয়

অবশেষে আলো দেখলো তিস্তা মহাপরিকল্পনা, শুরু হবে ২০২৬ সালে

উত্তরাঞ্চলের প্রায় ২ কোটি মানুষের জীবনযাত্রা নির্ভরশীল তিস্তা নদীর ওপর। কৃষক থেকে জেলেরাও এই নদীর পানির ওপর নির্ভর করেন তাদের জীবিকা নির্বাহের জন্য। কিন্তু দীর্ঘদিন ধরে তিস্তা নদীর উপর ভাঙনের ফলে অসংখ্য মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি ধ্বংস হচ্ছে, যা তাদের জীবনকে আরও বিভীষিকাময় করে তুলেছে। এই সংকটময় পরিস্থিতির কারণে নদীর তীরে বসবাসকারী মানুষজনের একটাই আকাঙ্ক্ষা — তিস্তা মহাপরিকল্পনার দ্রুত

সিজিএসের প্রতিবেদন: জুনে ৩২৪টি মিথ্যা তথ্য শনাক্ত, উদ্বেগজনক পরিস্থিতি

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ২০২৫ সালের জুন মাসে মোট ৩২৪টি যাচাইকৃত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ঘটনাসমূহ শনাক্ত করেছে। এই প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশে ভুয়া ও মিথ্যা তথ্যের ব্যবহার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা রাষ্ট্র ও সমাজের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গতকাল বুধবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে সিজিএস এই তথ্য প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন মাসে সিজিএস যে ৩২৪টি মিথ্যা

জাতীয় ঐকমত্য কমিশন চাইছে আজকের মধ্যেই আলোচনা সম্পন্ন করতে: অধ্যাপক আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশন আজকের মধ্যে রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ আজ জানান, গত ২৩ দিনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার সূচনা থেকেই এই কাজের ত্বরান্বয় ঘটাতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আজকের মধ্যেই যেসব বিষয় এখনও মীমাংসিত হয়নি, সেগুলোর সমাধান করা হবে এবং এরপর রাষ্ট্র সংস্কারের সনদের চূড়ান্ত খসড়া

বড় উত্থানে লেনদেন শুরু ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে

সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির। লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭৮ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ১২ এবং বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৩৩ পয়েন্ট। ২১৩ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১১০ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৭০ কোম্পানির শেয়ারের

জুলাই সনদ বাস্তবায়নের মূল দায়িত্ব রাজনৈতিক নেতাদের: আলী রীয়াজ

জুলাই সনদের বাস্তবায়নের মূল দায়িত্ব রাজনৈতিক নেতাদের বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের (এনসিসি) সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এনসিসি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিতীয় পর্বের সংলাপের ২৩তম দিনের শুরুতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলী রীয়াজ বলেন, ‘বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রধান এবং মৌলিক দায়িত্বটা রাজনৈতিক নেতাদের। আমরা বিশ্বাস করি, যেসব বিষয়ে আপনারা

নির্বাচন নির্ধারিত সময়েই হবে, একদিনও দেরি হবে না: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী পাঁচ-ছয়টা দিন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন নির্ধারিত সময়েই হবে, একদিনও দেরি হবে না। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ-সংলাপে তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন, ‘একটা বিষয়ে নিশ্চিত থাকেন ইলেকশন (নির্বাচন) দেরি হবে না। অধ্যাপক ইউনূস নির্বাচনের যে সময় বলেছেন, তার থেকে একটা দিনও

সিটি করপোরেশন আইনের সংশোধনীতে নীতিগত অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (দ্বিতীয় সংশোধনী) অধ্যাদেশ-২০২৫ খসড়ায় নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৩১ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (দ্বিতীয় সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া আইনসভা ও সংসদ বিষয়ক বিভাগের যাচাই-বাছাইয়ের পর অনুমোদিত হয়েছে। উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.

দুদকের ৬ মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলের বিচারু শুরু

দুদকের করা পৃথক ছয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে এসব মামলা করা হয়েছিল। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তিন মামলায় এবং বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম আরও তিন

সংস্কার ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশন (এনসিসি) দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার ইস্যুগুলোতে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। আগামী বৃহস্পতিবারের (৩১ জুলাই) মধ্যে এসব সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকে জানানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বুধবার (৩০ জুলাই) রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ শেষে তিনি এ কথা বলেন। আলী রীয়াজ বলেন, ‘আপনারা আমাদের যে দায়িত্ব দিয়েছেন, তার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ

ডাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৬ কেন্দ্রে ভোটগ্রহণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের হলে হলে খসড়া ভোটার তালিকা ড্যাশবোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে। ভোটার তালিকার বিষয়ে আপত্তি জানানোর শেষ তারিখ ৮ আগস্ট। আগামী ১১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেপ্টেম্বরের ৯ তারিখে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।  খসড়া তালিকা অনুযায়ী, এবারের ডাকসু