
সবজির বাজারে ঊর্ধ্বগতি, কাঁচামরিচের দাম পৌঁছালো আড়াইশ টাকায়
সপ্তাহ ঘুরতেই সবজির দাম ব্যাপক হারে বেড়েছে। বর্তমানে প্রায় সব ধরনের সবজির দাম ৮০ থেকে ১২০ টাকার মধ্যে উঠানামা করছে। বিশেষ করে কাঁচামরিচের দাম প্রতি কেজিতে বেড়ে প্রায় আড়াইশ টাকায় পৌঁছেছে, যা আগের তুলনায় ২০ থেকে ৫০ টাকা বেশি। বেগুন ও শসার দামও সাম্প্রতিক সময়ে বেড়ে ৮০ থেকে ১২০ টাকার মাঝে অবস্থান করছে। মাছ ও মুরগির বাজারেও দাম আগের মতোই








