
ঢাকার বায়ুদূষণ রোধে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ চিহ্নিত করা হবে: পরিবেশ উপদেষ্টা
ঢাকা মহানগরীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে শিগগিরই ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এ বিষয়ে বিজ্ঞানসম্মতভাবে সুপারিশ দেওয়ার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। রাজধানীর বায়ুদূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে মঙ্গলবার (১ জুলাই) আগারগাঁওস্থ পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সভায় সভাপতির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। তিনি ঢাকার








