
চট্টগ্রাম এনসিটি টার্মিনাল পরিচালনায় ৬ মাসের জন্য নৌবাহিনীকে সুপারিশ
নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব আগামী ছয় মাসের জন্য সরকারের পক্ষ থেকে বাংলাদেশ নৌবাহিনীকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে যারা বর্তমানে টার্মিনালে কর্মরত আছেন, তাদের চাকরি ক্ষতিগ্রস্ত হবে না। প্রয়োজনে বাংলাদেশ নৌবাহিনী পূর্বে যারা টার্মিনাল পরিচালনা করেছে তাদের সহায়তা নিতে পারে। বুধবার








