ঢাকা | মঙ্গলবার | ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে সফর, ১৪৪৮ হিজরি

জাতীয়

মেট্রো রেল স্টেশনে অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া সফলভাবে সম্পন্ন

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উদ্যোগে উত্তরা সেন্টার ও বিজয় সরণি মেট্রো রেল স্টেশনে ভয়াবহ অগ্নিদুর্ঘটনার সম্ভাবনা মোকাবিলায় এক সংগঠিত অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন সকাল ১১টায় উত্তরা সেন্টারে এবং বিকেল ৩টায় বিজয় সরণি সেন্টারে দুটি আলাদা পর্যায়ে পরিচালিত এই মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অংশগ্রহণ করে। মহড়ায় ওয়াটার টেন্ডার, পাম্প ক্যারিং টেন্ডার, সিজার লিফট, অ্যাম্বুল্যান্স

কমনওয়েলথের মূল্যবোধ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের ১০০ তরুণ

ঢাকায় ২৩ ও ২৪ জুন অনুষ্ঠিত দুই দিনব্যাপী কর্মশালায় কমনওয়েলথ চার্টারের মূল্যবোধ ছড়িয়ে দিতে ও সেগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করার অঙ্গীকার করেন প্রায় ১০০ জন তরুণ প্রতিনিধি। বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় কমনওয়েলথ সচিবালয় এই কর্মশালার আয়োজন করে। কর্মশালার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ইত্যাদি কমনওয়েলথ চার্টারে অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ মূল্যবোধ সম্পর্কে তরুণদের মধ্যে গভীর

নির্বাচনের প্রস্তুতিতে ইসি ও সুশীল সমাজের সঙ্গে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের আগামী নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত কার্যক্রমে নির্বাচন কমিশন (ইসি) এবং সুশীল সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। রবিবার (২২ জুন) ঢাকায় ইউরোপীয় দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে ইইউ দূতাবাস জানায়, তাদের লক্ষ্য বাংলাদেশের জন্য আরও গণতান্ত্রিক ভবিষ্যত নির্মাণে সুশীল সমাজকে ক্ষমতায়নে সহযোগিতা করা। এই উদ্দেশ্যে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) এর সহায়তায় অংশীদার সংগঠন আনফারেল

স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গড়ায় অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের স্বাধীন ও দক্ষ বিচার ব্যবস্থা গড়ে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও উল্লেখ করেন, জুলাই বিপ্লব একটি নতুন সভ্যতা গড়ে তোলার সুবর্ণ সুযোগ সৃষ্টি করেছে। এই গুরুত্বপূর্ণ সময়কে কাজে লাগিয়ে বিচার বিভাগের সকল সংশ্লিষ্টকে আরও উন্নত ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রোববার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বিচার বিভাগের

ভালুকায় পৃথক অভিযানে হেরোইন, ইয়াবা ও পেথিডিনসহ তিন মাদক ব্যবসায়ী আটক

ময়মনসিংহের ভালুকায় তিনটি পৃথক অভিযানে হেরোইন, ইয়াবা ও নিষিদ্ধ পেথিডিন ইনজেকশনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার (২২ জুন) রাতভর এই অভিযান পরিচালনা করে ভালুকা মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। পুলিশের তথ্য অনুযায়ী, রাতে আনুমানিক দুটি ঘটনার মধ্যে প্রথমে মেদুয়ারী এলাকার বাঘসাতরা মোড় বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে ৫ গ্রাম হেরোইনসহ ৩৫ বছর বয়সী মো. আতিকুর রহমানকে

প্রধান উপদেষ্টার উদ্বোধনে দেশব্যাপী বাংলাদেশ স্কাউটস কাব কার্নিভাল শুরু

অস্থায়ী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ স্কাউটস আয়োজিত কাব কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। একযোগে সারাদেশের ৫২৭টি স্থানে এই উল্লাসময় কার্নিভাল শুরু হয়েছে। ঢাকার তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন। পাশাপাশি, তিনি সেরা স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড তুলে দিয়ে তাদের

মব জাস্টিস সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেপ্তারের সময় যেভাবে মব জাস্টিস হয়েছে, তা একেবারেই কাম্য নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এই ঘটনার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য জড়িত থাকলে তা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে

পিরোজপুরে উদ্ধারকৃত মোবাইল ফোন ও ফেসবুক আইডি মালিকদের কাছে হস্তান্তর

পিরোজপুরে উদ্ধার করা ২৬টি মোবাইল ফোন, তিনটি ফেসবুক ফেইক আইডি ও একটি হ্যাক হওয়া ফেসবুক আইডি মালিকদের হাতে তুলে দেয়া হয়েছে। সোমবার সকাল ১১টায় পিরোজপুর পুলিশ সুপারীর কার্যালয়ের হল রুমে এই ফোন ও ফেসবুক আইডিগুলো মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। পুলিশ সুপার জানান, পিরোজপুর জেলার সাতটি উপজেলা থেকে উদ্ধার করা এই মোবাইল ফোন ও ফেসবুক

গুমের ঘটনায় আন্তর্জাতিক অংশীদারিত্বের সন্ধান পেয়েছে কমিশন

গুম সংক্রান্ত ঘটনার তদন্তে অন্তর্বর্তী সরকারের গঠিত তদন্ত কমিশন তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, গুমের পেছনে শুধুমাত্র দেশের নিরাপত্তা বাহিনীর ভূমিকা নেই বরং বিদেশি অংশীদার এবং বাহিনীর অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও মতবিরোধও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর একটি অংশ গুমসহ নানা বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল, যার কারণে তারা পেশাগত এবং ব্যক্তিগত জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলেন।

আগামীকাল প্রধান উপদেষ্টা উদ্বোধন করবেন বৃক্ষমেলা

আগামীকাল বুধবার সকালের ১১টায় ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৫’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫’ এর উদ্বোধন করবেন। উক্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জাতীয় পরিবেশ পদক প্রদান করবেন এবং বৃক্ষরোপণ ও বন্যপ্রাণী সংরক্ষণে সফল ব্যক্তিদের জাতীয় পুরস্কার তুলে দেবেন। পাশাপাশি, সামাজিক বনায়নের মাধ্যমে উপকার ভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করবেন