
জামালপুর ও কিশোরগঞ্জে প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেনি ১৮ শিক্ষার্থী
জামালপুর ও কিশোরগঞ্জ জেলার দুটি প্রতিষ্ঠানে প্রবেশপত্র না পাওয়ার কারণে ১৮ জন শিক্ষার্থী ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা দিতে ব্যর্থ হয়েছে। জামালপুরের প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি; তাঁদের হাতে সময়মতো প্রবেশপত্র পৌঁছায়নি। অন্যদিকে, কিশোরগঞ্জের ভৈরবের জেড. রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের ছাত্রী মারজিয়া বেগমও কলেজ কর্তৃপক্ষের গাফিলতির কারণে পরীক্ষায় অংশ নিতে








