ঢাকা | শনিবার | ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জাতীয়

ফের পেছাল জাকসু নির্বাচন, নতুন তারিখ ঘোষণা

ফের পিছিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো পেছাল নির্বাচনের তারিখ। সেইসঙ্গে  ১১ সেপ্টেম্বর নির্বাচনের সম্ভাব্য নতুন তারিখ হিসাবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত টানা ১০ ঘণ্টার জাকসু নির্বাচন সংক্রান্ত পরিবেশ পরিষদের মিটিং শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর ভিড়

  চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে। প্রতিদিনই এই রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালেও বেড়েছে রোগীর ভিড়। এমনকি শয্যা সংকটের কারণে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অনেকে। শুক্রবারও (২৭ জুন) হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২ জন রোগী। এর মধ্যে পুরুষ ৬ জন, নারী ১৯ জন ও শিশু রয়েছে ৭ জন। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরেই এডিস মশাবাহিত এই রোগটিতে

মোংলা বন্দরের পশুর নদীতে ডুবে গেল কার্গো জাহাজ

মোংলা বন্দরের পশুর নদীর চরে ফ্লাই অ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার (২৭ জুন) ভোর ৬টার দিকে মোংলা নদী ও পশুর নদীর ত্রিমোহনাসংলগ্ন চরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত জাহাজ এমভি মিজান-০১-এর ড্রাইভার মো. শওকত শেখ জানান, তাদের জাহাজটি পশুর চ্যানেলে অ্যাংকর করা অবস্থায় ছিল। এ সময় ‘এমভি আলম গুলশান-২’ নামে একটি লাইটার কার্গো জাহাজ ধাক্কা

এনবিআরের অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাইলেন আন্দোলনকারীরা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মধ্যে চলমান অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চেয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আবেদন জানানো হয়। ব্রিফিংয়ে, কাউন্সিল ২৭ জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমত খানকে অপসারণের দাবিতে তাদের আল্টিমেটাম পুনর্ব্যক্ত করে। আর যদি তা না হলে তারা ২৮ জুন থেকে সারা দেশে সকল

আবু সাঈদ হত্যা মামলার অভিযোগপত্র প্রত্যাখ্যান করে বেরোবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ও অভিযোগ পত্র প্রত্যাখান করে সুষ্ঠু বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেন সাধারণ শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা উল্লেখ করেন, যারা জড়িত নয় তদন্ত প্রতিবেদনে তাদেরও জড়ানো হয়েছে। এছাড়া প্রকৃত দুই তিনজন আসামিকে আড়ালের চেষ্টা করা হয়েছে। এর আগে

রমেক হাসপাতালে এবছরে প্রথম করোনা শনাক্ত

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুলাল হোসেন নামে পয়ষট্টি বছর বয়সী এক ব্যক্তির করোনা শনাক্ত করা হয়েছে। চলতি বছরে এই প্রথম রংপুরে করোনা শনাক্ত হলো তার। বৃহস্পতিবার বিকালে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। বর্তমানে তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন। তার বাড়ি নগরীর জলকর এলাকায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল বুধবার তিনি জ্বর নিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। নমুনা নিয়ে

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্টদের প্রধান উপদেষ্টার অভিনন্দন

চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্নে সম্পন্ন করতে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৬ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, ‘এ বছর ছোটখাটো

সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর ‍উদ্যোগ নিন: ড. ইউনূস

দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার (২৬ জুন) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ শীর্ষক বৈঠকে প্রধান উপদেষ্টা এ নির্দেশ দিয়েছেন। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, ইন্টারন্যাশনাল রিনিউবেল এনার্জি এজেন্সি’র (আইআরইএনএ) ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, সৌরবিদ্যুৎ প্রসার ও ধার্যকৃত লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে

আবু সাঈদ হত্যা মামলা: তদন্তে অভিযুক্ত ৩০ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউসনের কাছে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালের তদন্ত সংস্থা। এতে ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) প্রসিকিউটর মিজানুল ইসলাম প্রতিবেদন পাওয়ার কথা নিশ্চিত করেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘তদন্ত প্রতিবেদনে ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই প্রতিবেদনটি যাচাই-বাছাই করে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে ভিসি জানান, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে চার