
হামের মধ্যেই ডেঙ্গুর আতঙ্ক বাড়ছে
দেশে একদিকে হামের প্রকোপ দেখা দিয়েছে, অন্যদিকে ডেঙ্গুর নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি কয়েক দিনের ভারী বর্ষণে কিউলেক্স মশার আওতা কিছুটা কমলেও, এডিস মশার উপদ্রব বেড়ে গেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন, এবারের ডেঙ্গু পরিস্থিতি ব্যাপক জটিল ও প্রাণঘাতী রূপ ধারণ করতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের বিশ্লেষণে দেখা গেছে, গত পাঁচ বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর অর্ধেকের বেশি হয়েছে ঢাকা উত্তর








