
জীবদ্দশায় একজনের সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা উচিত: জামায়াত
জামায়াতে ইসলামী বিশ্বাস করে, একই ব্যক্তি তার জীবনকালে সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা উচিত না। রবিবার (২২ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার শেষে সাংবাদিকদের ব্রিফকালে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই মত প্রকাশ করেন। তিনি বলেন, “বার ও মেয়াদ নিয়ে ঝামেলার মধ্যে আমি প্রস্তাব দিয়েছিলাম








