
বিভন্ন ভাঙাচোরা সড়ক ও তীব্র যানজটে দুর্ভোগে কুমিল্লা নগরীর নাগরিকরা
কুমিল্লা নগরীতে ভাঙা সড়ক ও ক্রমবর্ধমান যানজটের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে শাসনগাছা-আলেখারচর সড়কটি এতটাই খারাপ অবস্থায় পৌঁছেছে যে, এ পথ দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে বড় বড় গর্ত, কাদা এবং ফুটপাথের ভাঙাচোরা অবস্থা সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করেছে। এমনকি নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে এবং শাসনগাছা ফ্লাইওভার পর্যন্ত সড়ক জুড়ে বড় গর্তের








