ঢাকা | সোমবার | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৮ হিজরি

জাতীয়

বিচার বিভাগের বিকেন্দ্রীকরণসহ তিন এজেন্ডা নিয়ে আলোচনায় ঐকমত্য কমিশন

জাতীয় ঐকমত্য কমিশন আজ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দফার নবম দিনের মতো আলোচনায় বসেছে, যেখানে তারা রাষ্ট্র সংস্কারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একমত হওয়ার চেষ্টা করছে। এই আলোচনার মূল লক্ষ্য হলো জুলাই মাসে একটি সমন্বিত ‘জুলাই সনদ’ তৈরি করা। আজ (বৃহস্পতিবার) সকাল ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আলোচনাগুলি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক

অর্থবছরের শেষে খাদ্য মজুদ বৃদ্ধি পেয়েছে: প্রেস উইং

চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গমের মজুদ ছিল মোট ১৭.৬৪ লাখ মেট্রিক টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় তিন লাখ টন বেশি। বৃহস্পতিবার (৩ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। খাদ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, গত অর্থবছরের ১ জুলাই দেশে চাল ও গমের মোট মজুদ ছিল ১৪.৭৩ লাখ টন, যার

বান্দরবানে সেনা অভিযানে কুকি চিন কমান্ডারসহ নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে এ ঘটনা ঘটেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর আরও জানিয়েছে, অভিযানে তিনটি এসএমজি, একটি রাইফেলসহ অস্ত্র ও  গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলছে। অভিযানের বিষয়ে আজ দুপরে রুমা জোনে প্রেস ব্রিফিং

অর্থবছর শেষে খাদ্য মজুদ বেড়েছে: প্রেস উইং

চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গমের মজুদ রয়েছে ১৭.৬৪ লাখ মেট্রিক টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় তিন লাখ টন বেশি। বৃহস্পতিবার (৩ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এমন তথ্য দেওয়া হয়েছে। সরকারি মজুদ, সংগ্রহ ও বিতরণ পরিস্থিতি সম্পর্কে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ১ জুলাই দেশে চাল ও গমের মোট মজুদ ছিল ১৪.৭৩

ইতালীয় নাগরিক তাবেলা হত্যা মামলা: ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪

১০ বছর আগে রাজধানীর গুলশানে ইতালীয় নাগরিক ও নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিও-বিডির কর্মকর্তা তাবেলা সিজার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং চারজনকে খালাস দিয়েছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন-তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন

যৌথ চেষ্টায় ডেঙ্গু মহামারিকে জয় করবে বাংলাদেশ: চীন

সরকার, সমাজিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ চেষ্টায় বাংলাদেশে ডেঙ্গু মহামারি থেকে উত্তরণ সম্ভব বলে মনে করছে চীন। ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন বলেন, ‘আমরা আন্তরিকভাবে আশা করি, প্রতিটি ডেঙ্গু রোগী সর্বোত্তম চিকিৎসা পাবে এবং দ্রুত সেরে উঠবে।’ বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এ সময় চীন বাংলাদেশের জন্য ডেঙ্গু

জুলাই মাসের কর্মসূচি থেকে ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ বাদ দেওয়া হয়েছে: উপদেষ্টা ফারুকী

সরকার আসন্ন জুলাই মাস উপলক্ষে নেওয়া কর্মসূচির অংশ হিসেবে পূর্বে ঘোষিত প্রতীকী ‘এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল করেছে বলে জানিয়েছেন সংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার (৩ জুলাই) নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ফারুকী এই সিদ্ধান্তের কথা প্রকাশ করেন। বলেন, এই নির্দিষ্ট উদ্যোগটি নিয়ে শুরু থেকেই অভ্যন্তরীণ বিতর্ক ছিল। তিনি লিখেছেন, ‘জুলাই স্মরণে অনুষ্ঠানের একটা কর্মসূচি নিয়ে

জুনে সড়ক দুর্ঘটনায় ঝড়েছে ৬৯৬ প্রাণ

গেল জুন মাসে সড়ক দুর্ঘটনায় অন্তত ৬৯৬ জনের প্রাণহানি হয়েছে। আর এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১ হাজার ৮৬৭ জন। বুধবার (২ জুলাই) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, জুন মাস জুড়ে দেশে ৬৮৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত ব্যক্তিদের মধ্যে ১০৯টি শিশু ও ১০৪ জন নারী রয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৩ ঘণ্টা সমুদ্রে ভাসার পরে ৭ জেলে উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন উত্তাল বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ৭ জেলেসহ ট্রলারডুবির ঘটনা ঘটে। ৩ ঘণ্টা সাগরে ভাসার পর স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসা শেষে পরিবারের কাছে পাঠিয়েছে নৌ পুলিশ। বুধবার(২ জুলাই) বিকাল ৩টায় কুয়াকাটা জিরো পয়েন্ট সংলগ্ন বঙ্গোপসাগরের ৬-৭ কিলোমিটার গভীরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত জেলেরা হলেন- মো. হাসান ঘরামি (৩৬), মো. তানিম (২০), মামুন (৩২), ইসমাইল (৩৩),

চলতি বছরই পার্বত্য চট্টগ্রামের একশ’ স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

সব সংকট অতিদ্রুত নিরসন করে চলতি বছরের মধ্যেই পার্বত্য চট্টগ্রামের অন্তত ১০০ স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠকে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, প্রধান উপদেষ্টার