
ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমানের উড্ডয়ন নিয়ে রুহুল কবির রিজভীর উদ্বেগ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান চালানোর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিমানবন্দরের আশপাশে কী ধরনের আবাসিক এলাকা গড়ে উঠবে, এ নিয়ে অবশ্যই সুনির্দিষ্ট এবং কার্যকর পরিকল্পনা থাকা উচিত। গত সোমবার বিকাল পাঁচটার দিকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের আহতদের দেখতে যান রুহুল কবির রিজভী। সেখানে তিনি সাংবাদিকদের সামনে এই প্রশ্ন উত্থাপন করেন।








