
দিনে ২০০ থেকে সাড়ে ৩০০ মণ ইলিশ আসছে বরিশালের আড়তগুলোতে
বরিশালের নদী ও সাগরে হঠাৎ করে ইলিশের জেল ধরেছে প্রচুর পরিমাণে। এর ফলে বরিশালের সবচেয়ে বড় পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র আবারো প্রাণ ফিরেছে। ব্যবসায়ীদের দাবি, গত তিনদিন ধরে প্রতিদিন দুইশ থেকে সাড়ে তিনশ মণ ইলিশ পাইকারি আড়তে আসছে। তবে সরবরাহের অর্ধেকের বেশি ইলিশ ছোট আকৃতির হওয়ায় আড়তদাররা এর যথাযথ মূল্য পাচ্ছে না। যদিও ইলিশ সরবরাহ বাড়ছে, তার পরও দাম








