
ঢাকার আকাশ প্রতিরক্ষায় অপরিহার্য জঙ্গি বিমানঘাঁটি: বিমান বাহিনী
ঢাকার আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা রক্ষায় রাজধানীতে জঙ্গি বিমানঘাঁটির উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর শহিদুল ইসলাম। গত সোমবার তেজগাঁওয়ে অবস্থিত এভিয়েশন ইউনিভার্সিটির পুরাতন পিএসসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন। শহিদুল ইসলাম বলেন, ‘‘যুদ্ধবিমান পরিচালনার জন্য বিশাল জায়গার প্রয়োজন হয়। রাজধানীর আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতেও ঢাকায় এই প্রশিক্ষণ ঘাঁটি অপরিহার্য। বিশ্বের অনেক








